ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা সিংড়ায় দু/র্ধ/র্ষ চু’রি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৬টি ট্রান্সফরমার উধাও সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ

মহাদেবপুরে জেলার সর্বাধিক ১৫৪টি দুর্গা মন্ডপ প্রস্তুত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ২৯২ বার পড়া হয়েছে

মহাদেবপুরে ১৫৪টি দুর্গা মন্ডপ প্রস্তুত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে জেলার সর্বাধিক ১৫৪টি দুর্গা মন্ডপ প্রস্তুত!

কাজী সামছুজ্জোহা মিলন, মমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে জেলার সর্বাধিক ১৫৪টি দুর্গা মন্ডপ প্রস্তুত! আর মাত্র একদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সারা দেশের ন্যায় নওগাঁর মহাদেবপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবছর উপজেলায় জেলার সর্বাধিক ১শ’ ৫৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মন্ডপ গুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন বেশির ভাগ মন্ডপে চলছে গেট তৈরী, প্যান্ডেল সাজানো ও আলোক সজ্জার কাজ। দৃষ্টিনন্দন সাজে সেজেছে মন্ডপ গুলো। অন্যান্য বছরের ন্যায় এবছরও দুর্গা উৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব।

সরেজমিনে বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের কাচারীপাড়া পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরী ও রং করার কাজ শেষ হয়েছে। দৃষ্টি নন্দন গেট ও প্যান্ডেল তৈরী করা হয়েছে। মন্ডপের ভেতরে চলছে শেষ মুহূর্তের সাজ ও আলোক সজ্জার কাজ। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে।
এসময় ওই মন্ডপের সাধারণ সম্পাদক বিল্পব দাস জানান, আগামী শনিবার সকাল ৭ টায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ সময় তিনি উপজেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা দর্শনের আমন্ত্রণ জানান।
একই চিত্র দেখা গেছে উপজেলা সদরের শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির, ব্রাহ্মণপাড়া, ঘোষপাড়া, মধ্য বাজার, দুলালপাড়া, শিবগঞ্জ মোড়, কায়স্থ পাড়া ও বালুকাপাড়া মন্ডপে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উপজেলায় এ বছর জেলার সর্বাধিক ১শ’ ৫৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর ইউনিয়নে ২৩টি, হাতুর ইউনিয়নে ৮টি, খাজুর ইউনিয়নে ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নে ৮টি, রাইগাঁ ইউনিয়নে ১৩টি, এনায়েতপুর ইউনিয়নে ১৬টি, সফাপুর ইউনিয়নে ১৭টি, উত্তরগ্রাম ইউনিয়নে ২২টি, চেরাগপুর ইউনিয়নে ১৫টি ও ভীমপুর ইউনিয়নে ১৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল জানান, উপজেলায় এ বছর ১শ’ ৫৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মন্ডপ গুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এসময় তিনি নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নিরাপত্তা নিশ্চিতে মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম মণ্ডপ গুলো পরিদর্শন করেছেন। পুলিশের পাশাপাশি মণ্ডপ গুলোতে আনসার সদস্য মোতায়েন থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে জেলার সর্বাধিক ১৫৪টি দুর্গা মন্ডপ প্রস্তুত!

আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২