সংবাদ শিরোনাম ::
মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে আবেগঘন পোস্ট প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের
চানেল এ নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮৪ বার পড়া হয়েছে

মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে আবেগঘন পোস্ট প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের
বাবার কর্মস্থলেই দায়িত্ব গ্রহণ; সামাজিক মাধ্যমে স্মৃতিচারণে আবেগাপ্লুত নাটোর-১ এর নবনির্বাচিত এমপি
মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস উপলক্ষে আবেগঘন অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
নিজের ফেসবুক পোস্টে ৪টি ছোবি দিয়ে তিনি লিখেছেন—

“আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি। দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সাথে থাকেন না। আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন— I was waiting here for you!”
উল্লেখ্য, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসনের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল-এর কন্যা। বাবার কর্মস্থলেই দায়িত্ব গ্রহণের বিষয়টি তার জন্য আবেগময় হয়ে ওঠে।
তার এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সমর্থক ও শুভানুধ্যায়ীরা তাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন।ফার










