ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

ভোটের কালি মুছার আগেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটের কালি মুছার আগেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু

বড়াইগ্রামে ২ কোটি ৬২ লাখ টাকার খাল খনন কাজের উদ্বোধন

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছিলেন, ভোটের কালি আঙুল থেকে মুছে যাওয়ার আগেই সেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবদ্দশায় ঢাকা-মানিকগঞ্জ এলাকায় খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, যা সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘদিন পর তার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান আবারও খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন।

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন করা হবে।

হুইপ দুলু বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারেক রহমান দেশের মানুষের কাছে বিভিন্ন অঙ্গীকার করেছিলেন। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা প্রদান এবং খাল খননের মতো কর্মসূচি বাস্তবায়ন।

তিনি বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান শুরু হয়েছে। একইভাবে খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী দিনাজপুরে এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং এর মাধ্যমে সারাদেশে বিভিন্ন জেলার এমপি ও মন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রম শুরু করছেন।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চল বিশেষ করে খরার সময় পানির সংকটে সবচেয়ে বেশি ভোগে। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং কৃষকরা সেচের জন্য সেই পানি ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে নাটোর-৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটের কালি মুছার আগেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু

আপডেট সময় : ১২:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬