ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে লালমনিরহাট সীমান্তে উদ্বেগ, সতর্ক অবস্থানে বিজিবি ‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তা দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, দুর্ভোগে সেবাপ্রার্থীরা সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে এক ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপসে আদায় ৪৪ লাখ টাকা পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তা দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, দুর্ভোগে সেবাপ্রার্থীরা

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তা দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, দুর্ভোগে সেবাপ্রার্থীরা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হওয়ায় সেবাপ্রার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়-এর রেজিস্ট্রেশন কর্মকর্তা মশিউর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের দায়িত্ব পালন করছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম গত বছরের ২৫ নভেম্বর অবসর গ্রহণ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। এরপর থেকেই অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন মশিউর রহমান। তিনি সপ্তাহে মাত্র দুইদিন পীরগঞ্জ কার্যালয়ে আসেন বলে জানা গেছে। এতে অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সরেজমিনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার কক্ষের দরজা বন্ধ। অফিসের কয়েকজন কর্মচারীকে বাইরে চা খেতে এবং কেউ নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। কর্মকর্তার কক্ষ ফাঁকা থাকায় সেবাপ্রার্থীরা অপেক্ষা করছিলেন।

শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তার ছেলের দুটি কিডনির সমস্যার কারণে সরকারি আর্থিক সহায়তার আবেদন করতে তিনি সমাজসেবা কার্যালয়ে এসেছিলেন। কিন্তু অফিসে কর্মকর্তা না থাকায় তিনি আবেদন করতে পারেননি।

এছাড়া চাপড় এলাকা থেকে আসা পলাশসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “দুই দিন ধরে সমাজসেবা কার্যালয়ে আসছি, কিন্তু অফিসারকে পাইনি। অফিসার না থাকায় আমরা চরম হয়রানির শিকার হচ্ছি।”

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা মশিউর রহমান মুঠোফোনে বলেন, “সমাজসেবা অধিদপ্তর-এর নির্দেশে আমি পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ প্রায় ৩০ কিলোমিটার দূরে হওয়ায় প্রতিদিন অফিস করা সম্ভব হয় না। সপ্তাহে দুইদিন যাই। অনেকেই বিভিন্ন কাজের জন্য ফোন দেন, সবসময় সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না।”

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলা হবে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কেও অবহিত করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ভারপ্রাপ্ত’ কর্মকর্তা দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, দুর্ভোগে সেবাপ্রার্থীরা

আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬