ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

বৃষ্টির জন্য রাজশাহীতে মুসুল্লিদের ইস্তিসকার নামাজ আদায়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন মুসুল্লিরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টির জন্য রাজশাহীতে মুসুল্লিদের ইস্তিসকার নামাজ আদায়!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টির জন্য রাজশাহীতে মুসুল্লিদের ইস্তিসকার নামাজ আদায়! সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি কামনা করে রাজশাহী নগরীতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির রাজশাহী জেলা শাখা এ আয়োজনে নগরীর তেরোখাদিয়া এলাকায় শহিদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে কয়েকশো মুসল্লি অংশগ্রহণ করেন তারা মহান সৃষ্টিকর্তা কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। পাশাপাশি এই আবহাওয়া জনিত দুর্যোগ মোকাবেলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সংগঠনের জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী এতে ইমামতি করেন। সেখানে দুই রাকায়াত নামাজ শেষে রাজশাহীসহ সারাদেশেই বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া মোনাজাত থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মাওলানা আফজাল হোসেন হামিদী বলেন, বৃষ্টি কামনা করে এই নামাজের আয়োজন করা হয়। বৃষ্টি হলে দোয়া কবুল হয়েছে, বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি এমনটি বলার সুযোগ নেই। আমরা যদি আল্লাহর কাছে ফিরতে পারি, তওবা করতে পারি, চাইতে পারি- এটাই হচ্ছে আমাদের সফলতা।
উল্লেখ্য, রাজশাহীতে গত ৪ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। মৃদু, মাঝারি, তীব্র হয়ে অতি তীব্র পর্যন্ত উঠেছে তাপপ্রবাহ। গত ১৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ২১ মে একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

আর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ পর্যন্ত থাকলে তা তীব্র তাপপ্রবাহ। বুধবার দুপুর ১২টায় রাজশাহীর তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বশেষ গত ২ এপ্রিল ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা নেই।
এখন তীব্র তাপদাহে পুড়ছে ফসলের খেত, ঝরে পড়ছে গাছের আম আর লিচু। গরমের কারণে হাঁসফাঁস করছে প্রাণ। এই তাপদাহের ভেতর রোজা রেখে পানির জন্য কাহিল হয়ে উঠছেন অনেকে। বৃষ্টি নামলেই তাপদাহ কমবে। তাই সবাই প্রত্যাশা করছেন একটু বৃষ্টির। তবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে রাজশাহী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃষ্টির জন্য রাজশাহীতে মুসুল্লিদের ইস্তিসকার নামাজ আদায়!

আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩