ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ২২৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বন্ধ ঘরে পবিত্র কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করে এবং ভুয়া কাবিনে স্বাক্ষর নিয়ে বিয়ের পর দীর্ঘদিন মেলামেশা করে এক নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে মাদকাসক্ত জাহাঙ্গীর আলম নামে এক পুলিশের উপ-পরিদর্শকের বিরুদ্ধে। জীবনের নিরাপত্তা ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ওই নারী।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও শহরের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী এসব অভিযোগ করেন।
পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় কর্মরত ছিল। সম্প্রতি মাদক সেবন ও নারী কেলেঙ্কারির অভিযোগে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নিকট অভিযোগ এবং আদালতে মামলার পর তাকে ক্লোজ করে পুলিশ লাইনে বদলী করা হয়েছে। তার বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। সেখানে তার পুর্বের স্ত্রী-সন্তান রয়েছে।

সংবাদ সম্মেলনে ওই নারী লিখিত অভিযোগে জানান, পীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় তার সাথে পরিচয় হয় আমার। এরপর আমার ভাড়া বাড়ীতে নিয়মিত যাতায়াত করে বিয়েসহ শারীরিক মেলামেশার প্রস্তাব দিত জাহাঙ্গীর। আগের স্ত্রী-সন্তান আছে জানার পর প্রস্তাব প্রত্যাখান করলে একদিন জোর ঘরে ঢুকে ভুয়া কাবিন নামায় স্বাক্ষর নিয়ে আমার সাথে ঘর সংসার শুরু করে। কিছুদিন যেতে না যেতেই বাড়ীতে নিয়মিত মাদক সেবন, আমার কাছ থেকে জোর করে টাকা নেওয়া এমনকি নানা ভাবে নির্যাতন শুরু করে। পুলিশে চাকরির কারণে ভয়ে আমিসহ স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পায়নি।

পরবর্তীতে স্ত্রী হিসেবে তার বাড়ীতে সংসার করতে নিয়ে যাওয়ার কথা বললে সে যৌতুক বাবদ আড়াই লক্ষ টাকা নেয় আসবাবপত্র কেনার জন্য। টাকা নেওয়ার পরে বিয়ের কাবিন ভুয়া বলে আমাকে স্ত্রী হিসেবে নয় বরং সাময়িক ব্যবহার করার জন্য এসব নাটক করেছে বলে জানায় ওই পুলিশ। আমি নিরুপায় হয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করে কোন সুফল না পাওয়ায় আদালতে মামলা করি।

অপরদিকে মামলা হওয়ার পর থেকেই পুলিশের ভাড়া করা গুন্ডা আমাকে নিয়মিত মামলা তুলে নেওয়ার জন্য হুমকী দিচ্ছে। আমি এখন পালিয়ে বেড়াচ্ছি মামলা করার পর থেকে। আমার জীবনের কোন নিরাপত্তা নেই। সংবাদ সম্মলেন সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তার দাবি করেন ওই নারী।

পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নিকট মুঠোফোনে অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করলে ওই নারীর নাম শুনেই এ বিষয়ে কোন কথা বলবেন না বলে ফোন কেটে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২