ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বিদ্যানন্দ যেভাবে পাহাড়সহ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি কখনও ভুলবে না- রাজা দেবাশীষ রায়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ২১১ বার পড়া হয়েছে

প্রবারণার আনন্দ পৌঁছে দিতে বিদ্যানন্দ আয়োজন করেছে ‘এক টাকায় প্রবারণা বাজার’

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যানন্দ যেভাবে পাহাড়সহ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি কখনও ভুলবে না- রাজা দেবাশীষ রায়!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বিদ্যানন্দ যেভাবে পাহাড়সহ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি কখনও ভুলবে না- রাজা দেবাশীষ রায়! পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রবারণার আনন্দ পৌঁছে দিতে বিদ্যানন্দ আয়োজন করেছে ‘এক টাকায় প্রবারণা বাজার’। শনিবার (৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি রাজ বনবিহারে এ আয়োজনের উদ্বোধন করেন, চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়।
প্রায় এক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত মানুষ এক টাকার বিনিময়ে এখান থেকে বাজার করেন। নতুন কাপড়ের পাশাপাশি প্রতি পরিবারের জন্য ২৪টি ডিম ও মিষ্টিমুখের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান মানবাধিকার কর্মী নিরূপা দেওয়ান, রাজ বনবিহার পরিচালনা পরিষদের সেক্রেটারি অমিয় খিসাসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

রাজা দেবাশীষ রায় বলেন, করোনার সময়ে বিদ্যানন্দ যেভাবে পাহাড়সহ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি কখনও ভুলবে না। তারা কোনো ধরনের বিদেশি অনুদান ছাড়া শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের টাকায় যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে তা অভাবনীয়। অতীতের মতো ভবিষ্যতেও চাকমা সার্কেল বিদ্যানন্দের ভাল কাজের সঙ্গে থাকবে।
হাটে প্রবারণা উপলক্ষে স্টলে সারি সারি থামি, লুঙি, ধুতি, টপস, ফ্রক, শার্ট, জুতা ও শীতের কাপড় সাজানো হয়েছে। মানুষ এক টাকা দিয়ে নিজের পছন্দ মতো কাপড় পছন্দ করে ক্রয় করছেন। এছাড়াও প্রতি পরিবার দুই ডজন করে ডিম পাচ্ছেন যেটি সম্প্রতি চালু হওয়া বিদ্যানন্দের পাহাড়ে পুষ্টি প্রোগ্রামের অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে আগত সব মানুষের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ।
এর আগে করোনার সময় বিদ্যানন্দ সারাদেশে সাত লক্ষাধিক পরিবারে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পাহাড়ের। সম্প্রতি পাহাড়ের অপুষ্টিতে ভোগা জনসাধারণ বিশেষ করে মা ও শিশুদের জন্য বিদ্যানন্দ চালু করেছে পুষ্টি প্রোগ্রাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যানন্দ যেভাবে পাহাড়সহ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি কখনও ভুলবে না- রাজা দেবাশীষ রায়!

আপডেট সময় : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২