ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার: রাজশাহীতে শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে জরিমানা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার: রাজশাহীতে শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে জরিমানা

লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি প্যাকেটজাত করে বিক্রি; ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই) প্যাকেটজাত করে বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করার দায়ে মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে এই জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই) প্যাকেটজাত করে বাজারজাত করছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল, যা মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের শামিল।

এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে লাইসেন্স গ্রহণের পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদিত ও প্যাকেটজাত করা লাচ্ছা সেমাই এবং ভার্মিসিলি (চিকন সেমাই) বাজারে বিক্রি ও বিতরণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর কর্মকর্তাদের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা সহায়তা করেন।

বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহী বিভাগে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার: রাজশাহীতে শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে জরিমানা

আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬