ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৪৭৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন ব্যক্তি। 
মঙ্গলবার রাতে নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের ঝলঝলি নামক স্থানে একটি এবং অপরটি বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের জাউনিয়া এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের মকিম উদ্দীন (৫২) ও ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামের মৃত তসর মোহাম্মদের ছেলে আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন (৭০)। আহত ব্যক্তি আব্দুস সোবহান রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে নেকমরদ থেকে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গীতে আসার পথে পেছন থেকে নাসির উদ্দীনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় আব্দুস সোবহান গুরুতর আহত হলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে রংপুরে রেফার্ড করা হয়।বুধবার দুপুর পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে লাহিড়ী বাজার থেকে বালিয়াডাঙ্গীতে আসার পথে গোয়ালকারী নামক স্থানে ছাগলের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে গুরুতর আহত হন ইউপি সদস্য মকিম উদ্দীন (৫০)। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার সকালে মারা যান।
চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী ও বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১