ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বালিয়াডাঙ্গীতে বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হা/ম/লা, গাড়ি ভা-ঙ-চু-র

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৫৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বালিয়াডাঙ্গীতে বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হা/ম/লা, গাড়ি ভা-ঙ-চু-র

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা করা হয়েছে। এসময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত পৌনে ৯টায় বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ফয়সল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর পরে গতকাল বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা ফয়সল আমিনসহ জেলার অন্য নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ থাকার পর রাত পৌনে ৯টার দিকে ফয়সল আমিন ফলাফল ঘোষণা করেন। পরে তিনি গাড়িতে উঠতে গেলে ঘটে বিপত্তি। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার ওপর চড়াও হয়।ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হচ্ছে। তিনি দ্রুত গাড়িতে ঢোকার চেষ্টা করেন। হামলাকারীরা তার গাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে। সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাঁকে রক্ষার চেষ্টা করেন। এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

গাড়ির মালিক ও তার সফরসঙ্গী মো. রাশেদ বলেন, ‘আমার গাড়িটি ভাঙচুর করা হয়েছে।’এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. শওকত আলী সরকার বলেন, আমরা তদন্ত শুরু করেছি।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, আমরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াডাঙ্গীতে বিএনপির সম্মেলনে মহাসচিবের ভাইয়ের ওপর হা/ম/লা, গাড়ি ভা-ঙ-চু-র

আপডেট সময় : ০৬:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫