ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় ইউপি বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ইউপি বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ইউপি বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।
নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন কমিটি থেকে বাদ পড়া দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৫ মে) রাত ৯ টায় উপজেলার সাইলকোনা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।
সদ্য অনুমোদন হওয়া ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্যসচিব হাফিজুর রহমান দলের মধ্যে সাংগঠনিক আলোচনা না করেই পকেট কমিটি অনুমোদন দিয়েছেন। এই ইউপির সেই কমিটিতে হারুন অর রশীদকে আহ্বায়ক ও হাফিজুর রহমানকে সদস্যসচিব করা হলেও দলের ত্যাগী নেতাদের পদে রাখা হয়নি।

তিনি আরও বলেন, এই কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ অনেকেই আওয়ামী লীগের সুবিধা ভোগী গোষ্ঠী, এমনকি তাঁরা গত ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে ভোট করেছেন। অনেকে সদ্য আওয়ামী লীগে যোগও দিয়েছেন। আবার একই ব্যক্তির নাম একাধিক রয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে একই স্থানের একাধিক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এমনকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদককে কোনো পদে রাখা হয়নি। তাই অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী, যোগ্য নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি করার দাবিও জানান তিনি।

ইউনিয়ন বিএনপির মানববন্ধন

এসময় উপস্থিত ছিলেন নব-অনুমদিত কমিটির যুগ্ন-আহ্বায়ক জেহের আলী মন্ডল, আব্দুল কুদ্দুস সরকার। সদস্য- আবু সামা, সাবের আলী, আব্দুল হামিদ, হাফিজুর রহমান, আব্দুল খালেক, জয়েন উদ্দিন, আমজাদ হোসেন, আলাউদ্দিন, আসাদুল, আব্দুর রহিম, শহিদুল ইসলাম। থানা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, আমরা দলের নিয়ম অমান্য করে কোনো কমিটি অনুমোদন দেইনি। দলের গঠনতন্ত্র অনুযায়ী এবং আলোচনা করেই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কারা এধরণের প্রচার চালাচ্ছে জানিনা। তবে তারা যা বলছে সব মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত। কয়েকজন লোক মিলে কোনো এক ঘরে বসে সংবাদ সম্মেলন করে এর বিরোধিতা করলে কিছু যায়-আসেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ইউপি বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২