ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

বাগাতিপাড়ার শিক্ষক আয়েশা দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৮৯৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার শিক্ষক আয়েশা দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সহকারী শিক্ষক আয়েশা আক্তার। মঙ্গলবার (৪জুন) এটুআই (অ্যাকসেস ইনফরমেশন) বিভাগ শিক্ষক বাতায়নের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশসেরা উদ্ভাবক ঘোষণা করা হয়। শিশু শিক্ষার্থীদের মেডিটেশন বিষয়ে উদ্ভাবনী গল্পে শিক্ষক আয়েশা আক্তারকে দেশ সেরা নির্বাচন করা হয়। আয়েশা আক্তার ইতি উপজেলার দয়ারামপুরের মিশ্রিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একই উপজেলার ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার (৫ জুন) আয়েশা আক্তার ইতি বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সর্বস্তরের শিক্ষকদের জনপ্রিয় ওয়েব পোর্টাল এই শিক্ষক বাতায়ন। সরকারের এটুআই (a2i) বিভাগের তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এই ওয়েব পোর্টাল শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম। প্রতি মাসেই এটুআই সম্মাননাস্বরূপ কয়েকটি ক্যাটাগরিতে সেরাদের নির্বাচন করা হয়। সারা দেশের ৬ লাখ ৪১ হাজার ৪৭৭ জন শিক্ষক এই বাতায়নের সদস্য। এই সব শিক্ষকদের মাঝ থেকে তাকে এ মাসে সেরা উদ্ভাবক নির্বাচিত করা হয়েছে।

Collected

তিনি শিশু শিক্ষার্থীদের মেডিটেশন নিয়ে একটি উদ্ভাবনী আইডিয়া গল্পের কনটেন্ট আপলোড করেন। সেখানে শিশুদের শ্রেনীকক্ষে ও বাইরে মেডিটেশনের সুফল দিক তুলে ধরা হয়। তার এই উদ্ভাবনী আইডিয়ায় তাকে জুন-২৪ এর দেশসেরা নির্বাচিত করা হয়। একই সাথে মাধ্যমিক পর্যায়ে মাদারিপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুর রহমানকে যৌথভাবে সেরা উদ্ভাবক নির্বাচিত করা হয়। জুন মাসে এই দুইজনকেই সেরা উদ্ভাবক হিসেবে ঘোষনা করা হয়।

তিনি আরও জানান, ২০১৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে তিনি একই বিদ্যালয়ে কর্মরত আছেন। যোগদানের পর থেকেই শিশু শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষক বাতায়নে তার ৩৪টি কনটেন্ট, ৮১টি ব্লগ, ৩১টি ভিডিও, ৪টি উদ্ভাবনী আইডিয়াসহ, ২৮টি ছবি বিভিন্ন লেখা আপলোড করা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার শিক্ষক আয়েশা দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত!

আপডেট সময় : ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪