সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
- আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৭৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মোট ১২১ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সভাকক্ষে সকাল ১০ টায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভ‚মি সুরাইয়া মমতাজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা শরিফ মোহাম্মদ জামিউর রহমান, ডাঃ ফাকিয়া জাবিন প্রমুখ।বাগাতিপাড়ার ২৪০ জন মাঠকর্মী ৬ থেকে ৫৯ মাস বয়সের ১৬ হাজার ৯ শত ২৭ জন শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।



















