বাগাতিপাড়ায় বাউয়েটে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ
- আপডেট সময় : ১১:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৪৩৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বাউয়েটে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ
নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ সামার সেমিস্টার-২০২৫ এর ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বাউয়েট ক্যাম্পাসের কলোজিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরন করে নেয়।
বিশ্ববিদ্যলয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগতদের হাতে ১ম সেমিস্টারের প্রয়োজনীয় মহামূল্যবান বই তুলে দেন। অনুষ্ঠানটিকে আনন্দঘন, স্মরণীয় করে রাখার এবং সকল জড়তা কাটানোর জন্য আটটি বিভাগের নবীনদের সাথে তিনি আইসব্রেকিং অনুষ্ঠানে অংশগ্রহণে করেন।’

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তোমাদেরকে ছাত্র জীবনে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।’ আশা করছি তোমরা বিশ্ববিদ্যালয়ের অনুসৃত শৃঙ্খলা পালন করবে। বাউয়েট কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ সকলেই তোমাদের সঙ্গে আছে। তোমাদের শিক্ষা জীবন সমৃদ্ধ হোক, তোমরা ভালোভাবে লেখাপড়া করে বাউয়েটের আলোকিত নক্ষত্র হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।’
আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম কবির হোসেইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রজদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসিম তন্ময় এবং সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থী মোছাঃ সামিহা জাহান।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ।




















