ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

বাগাতিপাড়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের পিঠা উৎসব

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের পিঠা উৎসব

গ্রাম বাংলায় শীতের আলাদা ঐতিহ্য রয়েছে। সেগুলোর মধ্যে গ্রাম্য সাংস্কৃতির অন্যতম উপাদান হলো পিঠাপুলি, শীত এলে প্রতিটি বাড়িতে ধুমপড়ে পিঠাপুলি খাওয়ার, সেই ধারাবাহিকতায় পিঠাপুলির ঘ্রাণেই মুখরিত হলো নাটোরের বাগাতিপাড়া পৌর প্রি-ক্যাডেট স্কুলের মাঠ। সোমবার বাগাতিপাড়া পৌরসভার পৌর প্রি-ক্যাডেট স্কুলের নিজস্ব আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই পিঠা উৎসব।

পিঠা উৎসব অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলার আমীর এ কে এম আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির গোলাম মোস্তফা, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুর রউফ, মাওলানা আবুল খায়ের, এশিয়া টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল মজিদ, দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা ও অবিভাবক বৃন্দ।

সে সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাযাজ-আল আমীর জানায়, ‘বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি। আজ ক্লাস নেই। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি, এতে আমাদের খুব আনন্দ হচ্ছে।

গ্রাম বাংলার এই ঐতিহ্য তুলে ধরায় প্রধান অতিথি বলেন বাঙালির হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে বাহারি সব পিঠা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা ঐতিহ্য ধরে রাখে,আর শীতের সময় পিঠাপুলির স্বাদ সব থেকে ভালো পাওয়া যায় গ্রামেই, এ উৎসবের মধ্য দিয়ে শিশু শিক্ষার্থীরা নতুন পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। বিদ্যালয়ের উদ্যোগে চমৎকার আয়োজন দেখে ভালো লাগছে।

উৎসবে ছিলো- ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, কলা পিঠা, খেজুরের রসের পিঠা, ক্ষীর কুলি, গোলাপ ফুল পিঠা, রস পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের পিঠা উৎসব

আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫