ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

বাগমারায় জব্দ তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় জব্দ তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাগমারায় জব্দ তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ। রাজশাহীর বাগমারা উপজেলায় তাহেরপুরে পুলিশের অভিযানে জব্দ ২৫ হাজার ৭৯৪ লিটার তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এই নির্দেশ দেন। আদালতের জিআরও মো. আজিম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত তেল আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে এই তেল বিক্রি করতে হবে। ভোক্তা পর্যায়ে প্রতিলিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল নিতে পারবেন। প্রতিলিটার তেলের মূল্য ভোক্তা পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এ ছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করবেন ওসি।
প্রসঙ্গত, গত ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদাম থেকে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল জব্দ করে জেলা পুলিশ।

এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সেখানকার তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০। তবে পালিয়ে যান মজুদকাণ্ডে যুক্ত স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম। তাদের দুজনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় জব্দ তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ

আপডেট সময় : ০৩:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২