ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বড়াইগ্রামে আ’লীগ-বিএনপি’র কর্মীর সংঘর্ষ, আহত ৯, বাড়ি-ঘর ভাংচুর

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে আ’লীগ-বিএনপি’র কর্মীর সংঘর্ষ, আহত ৯, বাড়ি-ঘর ভাংচুর

নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। এ সময় ৪টি বাড়ি-ঘর ভাংচুর করার ঘটনাও ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের সৈয়দমোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে ভোরে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। আহতরা হলেন, বিএনপি কর্মী হাবিবুর রহমান (৩৫), মাহফুজুর রহমান (২৪), জুয়েল রানা (৩২), আল আমিন আকাশ (২৬), আল আমিন (২০), রিয়াদ হাসান (১৭), আব্দুর রহিম (২৮) ও আওয়ামীলীগ কর্মী কসের উদ্দিন (৫৬), জিল্লুর রহমান (৩৮), ওসমান আলী (১৮)। আহতদের মধ্যে হাবিবুর রহমান ও মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বৃ-কাছুটিয়া গ্রামের স্থানীয় বিএনপি নেতা সাইফুর রহমানের সাথে জোয়াড়ী গ্রামের স্থানীয় আ’লীগের নেতা দুলাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে শুক্রবার সন্ধ্যায় কথাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি, হাসুয়া, দা, কুড়াল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় কমপক্ষে ৯ জন।

বিএনপি নেতা সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন জানান, আমাদের আম বাগানে দুলাল হোসেনের লোকজন প্রবেশ করে বাজে আড্ডা করে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের স্টলে রাজনৈতিক কথা বলা নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে দুলাল হোসেন তার লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করে। এতে তাদের পক্ষে ৬ জন আহত হয় এবং এ সময় তারা ৩টি মোটরসাইকেল ভাংচুর করে।

আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন জানান, সাইফুর রহমানের ভাতিজা ঈমান হোসেন ও আব্দুর রহিমের সঙ্গে গাঁজা বিক্রির বিষয় নিয়ে জামাত আলীর ছেলে নাইম ও শহিদুলের ছেলে শিহাবের দ্বন্দ্ব হয়। এ সংক্রান্ত আট মিনিটের একটি ভিডিও প্রকাশ পায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান বিএনপি’র লোকজন নিয়ে এসে জামাত আলী ও শহিদুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার ভাই কসের উদ্দিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাতিজারা একত্রিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই হামলায় আমাদের ৩ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে আ’লীগ-বিএনপি’র কর্মীর সংঘর্ষ, আহত ৯, বাড়ি-ঘর ভাংচুর

আপডেট সময় : ০১:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪