ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে

রাঙ্গামাটীতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার! রাঙ্গামাটিতে বসবাসকারী প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এ সময় নিজ বাহিনীর পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও রাঙ্গামাটির প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা পুলিশকে রাঙ্গামাটিবাসীর গর্বের প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন নবাগত এই পুলিশ সুপার। রাঙ্গামাটিতে পুলিশ সুপার হিসেবে যোগদানের দ্বিতীয় দিন সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন, নবাগত পুলিশ সুপার।

মতবিনিময় সভায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ-সভাপতি অলি আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মারুফ আহামেদ, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) ওয়াহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুর রহমার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দেসহ কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরো বলেন, আমি রাঙ্গামাটির নারীদের জন্য আলাদা একটি হেল্পডেক্স চালু করবো যাতে করে সাইবার অপরাধ থেকে শুরু করে প্রযুক্তিগত অপরাধের শিকার হওয়া নারীরা এই হেল্প ডেক্সের মাধ্যমে তড়িৎগতিতে তাদের কাঙ্খিত সেবা পায় এবং রাঙ্গামাটিতে চলমান সশস্ত্র তৎপরতা বন্ধে, যানজট নিরসন ও মাদকের বিরুদ্ধে নিজের জিরো টলারেন্স নীতির কথাও ঘোষণা করেন তিনি।
মতবিনিমকালে, সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক আরো নীবিড় করে গড়ে তুলে একটি সম্মৃদ্ধশীল রাঙ্গামাটি গঠনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে রবিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মীর আবু তৌহিদ বিপিএম (বার)। রোববার দুপুরে রাঙ্গামাটিতে এসে পুলিশের অফিসার্স মেসে পৌছুলে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন, রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মারুফ আহমেদ।
চলতি বছরের গত ৩রা আগষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে মীর আবু তৌহিদকে রাঙ্গামাটির পুলিশ সুপার পদে পদায়নের আদেশ জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার!

আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২