ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের পর ফোন ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের
পর ফোন ছিনতাই

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:

পর ফোন ছিনতাই। রাজশাহীর পুঠিয়া উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের পর তার স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে পুলিশ ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। তবে ওই ছিনতাইকারীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, বুধবার (১৩ এপ্রিল) রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে ওই স্কুল ছাত্রী। ৪-৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার স্মার্ট ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই স্কুল ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে তার মা বাদী হয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা করেছেন। মামলার পর দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তিনি দশম শ্রেণির ছাত্রী। পায়ে সমস্যা থাকায় তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। আত্মীয়ের বাড়িতে ইফতার করে রাতে বাড়ি ফেরার পথে তিনি ধর্ষণ ও ছিনতাইয়ের শিকার হন। বর্তমানে দোষীদের শনাক্তের চেষ্টা চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের পর ফোন ছিনতাই

আপডেট সময় : ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২