ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

পীরগঞ্জে তিন সংবাদকর্মীকে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে তিন সংবাদকর্মীকে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
পীরগঞ্জে তিন সংবাদকর্মীকে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ! ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিয়েছে এক ভুমিদস্যুর সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার সেনগাঁও ও জাবরহাট ইউনিয়নের অন্তর্গত আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের সরকারী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার বেলা ৩ টা দিকে সেখানে যান দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন (দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ)।

এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় এক ভুমি দস্যুর ভাড়াটে ইয়াকুক আলী ও আব্দুর রশিদ সহ অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জন ব্যাক্তি হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে।

এ সময় অন্যান্যরাও তার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে পথরোধ করে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমার সহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রকাশ করে যে, এর পর কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরা টুকরা করবে। এ ঘটনায় ঐ সংবাদকর্মীরা শংকিত।

এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদি হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে তিন সংবাদকর্মীকে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ!

আপডেট সময় : ০৭:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩