ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাইসাইকেল যাত্রা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাইসাইকেল যাত্রা

পরিবেশ ও বায়ু দূষণ রোধে সচেতন সৃষ্ঠির লক্ষ্য নিয়ে আল আমিন, শাহিন আলম ও ফরহাদ মিয়া নামে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তেঁতুলিয়া-টেকনাফ বাইসাইকেল চালিয়ে সচেতনতামূলক পথযাত্রা শুরু করেছেন। ‘টেকসই পৃথিবী গড়ি, নেট-জিরো কার্বন মেনে চলি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে এই তিন তরুণ শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করেন।

জানা গেছে, আল-আমীনের বাড়ি নওগাঁ জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী, শাহিন আলমের বাড়ি সুনামগঞ্জে, একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের এবং ফরহাদ মিয়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি নড়াইল জেলায়।

তারা জানান, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাইসাইকেল চালিয়ে পরিবেশ বায়ূদূষণ রোধে বিভিন্ন পথসভা ও আলোচনার আয়োজন করবেন। করবেন বৃক্ষরোপণ, সংগ্রহ করবে বিভিন্ন জেলার মাটি। তাদের এই সাইকেল যাত্রা আগামী ৮ দিনের মধ্যে সম্পন্ন করবেন জানান তারা। এ বিষয়ে শিক্ষার্থী আল আমিন বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের পরিবেশ ও বায়ূ দূষিত হচ্ছে। আর এই দূষণের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধারণ মানুষকে সচেতন করব। তাই আমরা তিনজন তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে সাইকেল চালিয়ে আমাদের এই সচেতনতামূলক সাইকেল যাত্রা শুরু করেছি। আমরা ইতিমধ্যে ৬০ কিলোমিটার পাড়ি দিয়েছি।একই কথা বলেন শাহীন আলম নামে অন্য দুই শিক্ষার্থী।

তারা বলেন, আমরা পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। বিভিন্ন সচেতনতামূলকসহ বিভিন্ন প্রোগ্রাম ইতিমধ্যে শেষ করেছি। দেশের মানুষকে পরিবেশ বিষয়ে সচেতন করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল চালিয়ে বিভিন্ন গ্রাম গঞ্জের পথে ঘাটের মানুষকে পরিবেশ বিষয়ে সচেতন করব। ইতিমধ্যে আমরা এ কাজ শুরু করেছি। আমরা দেশবাসির সহযোগিতা কামনা করি।

ফরহাদ মিয়া জানান, বিশ্ববিদ্যালয় আমরা বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছি। তাই আমাদের ইচ্ছে ছিল সাইকেল চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করব। তাই আজকে আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে। আমাদের এই কাজে আমাদের বিশ্ববিদ্যালয়, প্রশাসন ও সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করছে এতে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা এই যাত্রা সফলভাবে শেষ করতে পারলে পরবর্তীতে বাইরের দেশেও এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার ইচ্ছে রয়েছে।

এদিকে বাংলাবান্ধা এলাকার নুর ইসলাম নামে এক বাসিন্দা বলেন, সড়কে হঠাৎ তিনজন যুবককে সাইকেল চালিয়ে যেতে দেখলাম। তারা পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করছে। এটি ভালো কাজ। তাদের জন্য শুভকামনা রইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাইসাইকেল যাত্রা

আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫