পরিবারের সাথে ঈদ করা হলোনা জিয়াউরের, বাড়ির কাছে সড়কে মর্মান্তিক মৃত্যু!
- আপডেট সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৭০৩ বার পড়া হয়েছে

পরিবারের সাথে ঈদ করা হলোনা জিয়াউরের, বাড়ির কাছে সড়কে মর্মান্তিক মৃত্যু!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
পরিবারের সাথে ঈদ পালনের জন্য ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন ঢাকার একটি গার্মেন্টস কর্মী ৪৭ বছর বয়সী জিয়াউর রহমান। কিন্তু পরিবারের সাথে আর ঈদ করা হলো না জিয়াউরের। ঢাকা থেকে দীর্ঘ পথ পেরিয়ে বাড়ির কাছে এসে বেপরোয়া মাইক্রবাসের চাপায় বারির অদূরের রাস্তায় মর্মান্তিক মৃত্যু হয় তার। নিহত জিয়াউর রহমান নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর পশ্চিম পাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে ফেরার জন্য শুক্রবার ৫ এপ্রিল রাতে ঢাকা থেকে ট্রেন যোগে এসে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল-স্টেশনে নামেন। পরে ব্যাটারি চালিত ভ্যানে করে হলুদঘর পশ্চিম পাড়াতে তার নিজ বাড়ি যাওয়ার পথে উপজেলার পশ্চিম সোনা পাতিল এলাকায় নলডাঙ্গা থেকে আত্রাইগামী কালো রঙের ঢাকা মেট্রো-চ ১৫-৩৬১৩ নাম্বারের একটি মাইক্রোবাস সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে জিয়াউর রহমান সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় মাইক্রবাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় ৩০ বছরের ভ্যান চালক জামিল আহত হন। আহত ভ্যানচালক জামিল নওগাঁ জেলার আত্রাই থানার ডাকা গ্রামের মৃত হারুনের ছেলে। আহত জামিলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। শনিবার ৬ এপ্রিল সকাল পৌনে ছয়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসের চালককে আটক করে নলডাঙ্গা থানা পুলিশ। আটককৃত মাইক্রবাস চালক কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের আলী মহম্মদ এর ছেলে নুর মোহাম্মদ বলে জানিয়েছেন পুলিশ।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নলডাঙ্গা পৌর শহরের সেনাপতিল মহল্লায় একটি ব্যাটারি চালিত ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছিলো। সেখন থেকে মাইক্রবাসের চালককে আটক করাসহ জিয়াউর রহমানের মৃতদেহ, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয় বিলেও জানান ওসি।




















