ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

রাজশাহীর পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। নেওয়া হয়েছে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ। রাস্তায় বাড়ি নির্মাণের পর অবশিষ্ট জায়গায় দখল করে খড়িসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখায় চলাচলে বিপাকে পড়েছেন পথচারীসহ আশেপাশের বসবাসকারি পরিবারগুলো। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, পবা উপজেলার নওহাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়া সরকার কোল্ড ষ্টোরেজের পূর্ব পাশের প্রাচীর ঘেঁষে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পুরাতন রাস্তায় আকলিমা বেগম, কারেমা বেগম ও রওশন আরা মিলে পাশাপাশি তিনটি বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ওই রাস্তা দিয়ে তেলিপাড়া মন্দির, পালপাড়া মাদ্রাসা, কেজি স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় কোন ধরণের গাড়ী, স্কুল ভ্যান, এম্বুলেন্স, বিদ্যুতের গাড়িসহ চলাচল করতে না পারায় চরম বিপাকের মধ্যে রয়েছেন এলাকাবাসী। এছাড়াও তিনটি পরিবার অবৈধভাবে বিদ্যুতের সংযোগ চালিয়ে যাচ্ছে। যেকোন সময় ঘটতে পারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মত মারাত্মক দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ওই তিন পারিবারের প্রত্যেকের গ্রামের নিজস্ব বাড়ি রয়েছে। কিন্তু সরকারি রাস্তায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর এর নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম বলেন, সরকারি জায়গায় কোন বাড়ি অথবা স্থাপনা নির্মাণ করলে মিটারে মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ম নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫