ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ২৩১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে যুবলীগ নেতা বহিষ্কার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার। পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মনোয়ার হোসেন মিন্টু নামে এক যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মিন্টু জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।ন
রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। সেই সাথে আগামী তিন কার্য দিবসের মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশনাও দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) অভিযুক্ত যুবলীগ নেতা মনোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আদালতে অ্যাফিডেভিট করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করা, বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ ও ধর্ষণের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় সময় ট্রিবিউন এবং সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশিত হয়। যুবলীগের জেলা শাখার আহ্বায়ক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, গণমাধ্যমে মিন্টুকে নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়। দলের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে মিন্টুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্রটি আরো বলে, সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় এবং দলের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেজন্য যুবলীগ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তা যাচাই করে সত্যতা পেলে যুবলীগের কোন নেতা-কর্মীকেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার!

আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২