ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

পঞ্চগড়ে গমক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২ ২৬১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে গমক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার 

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে গমক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার।
পঞ্চগড় সদর উপজেলায় করিমা বেগম (৩২) নামে এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় থানা পুলিশ।

বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকায়  একটি গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। করিমা ওই এলাকার সলেমান আলীর মেয়ে। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর করিমা বাবার বাড়িতে থেকে পাথর শ্রমিক হিসেবে বাংলাবান্ধায় কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেও মঙ্গলবার গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করেন। বুধবার বেলা ১১টায় বাড়ির পার্শ্ববর্তী গ্রাম গোলাবাড়ি এলাকার একটি গমক্ষেতে তার অর্ধনগ্ন মরদেহ দেখতে পান স্থানীয়রা।ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, করিমা নামে ওই নারীর মরদেহ গোলাবড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ দল ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে গমক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৩:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২