পঞ্চগড়ে কৃষকের লাউয়ের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা!
- আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ২০৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে কৃষকের লাউয়ের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে কৃষকের লাউয়ের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা! পঞ্চগড়ের বোদায় এক কৃষকের প্রায় ৩৭ শতক জমিতে থাকা লাউ গাছ কেটে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ আগষ্ট) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সামানডাঙ্গা এলাকায় নূর হোসেন বাদলের বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে।
এতে প্রায় এক লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক নূর হোসেন বাদল।
বাদল অভিযোগ করে বলেন, শনিবার (১৯ আগষ্ট) সকালে তিনি জমির ফসল দেখতে গিয়ে তার লাগানো লাউয়ের গাছ গুলো কাটা দেখতে পান। তিনবছর ধরে তিনি ভালোভাবে কৃষি কাজ করতে পারছেন না। গত বছরেও তার জমির লাউ, পানি কুমড়ার এবং শিম গাছসহ বেগুনের গাছ রাতের আধারে কেটে ফেলে দুর্বৃত্তরা। তিনবছর ধরে তিনি ভালোভাবে কৃষি কাজ করতে পারছেন না। গতবছরের ঘটানায় তিনি আদালতে একটি অভিযোগও করেছিলেন।
সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শরিফ উদ্দিন বলেন, সকালে কৃষক নূর হোসেন বাদল এসে ঘটনাটি বলে, আমি ঘটনাটি শুনার ঘটনাস্থল ঘুরে আসি এবং তাকে আইনি সহয়াতা নিতে বলি। কারণ এটি একটি জঘ্যন কাজ করেছেন।ওরা যারাই হোক না কেন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।




















