ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

পঞ্চগড় জেলা প্রশাসনে বিনা টাকায় চাকরি পেলো ৪৬ জন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় জেলা প্রশাসনে বিনা টাকায় চাকরি পেলো ৪৬ জন

চাকরি যেনো সোনার হরিণ সেখানে মেধায় উর্ত্তীণ ৪৫ জনকে নিয়োগ দিয়ে তাদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানালেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। জেলা প্রশাসনের ১১টি পদে ৪৬ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখাপ্রোয় পাঁচ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ৪৫ জন যোগদান করেন।

পঞ্চগড় সদর উপজেলার চিনিকল কলোনীতে বেড়ে ওঠা খায়রুন নাহার বাবাকে হারিয়ে তার ভাঙাচোরা বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। টিউশনি আর অভাবের সংসারে কোনরকম লেখাপড়া চালিয়ে পঞ্চগড় সরকারী মকবুলার রহমান(এমআর) কলেজ থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স পাশ করেন।তবে চাকরী পেতে মৌখিক পরীক্ষা পর্যন্ত গিয়ে আর চাকরী হয়নি।তবে এবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে মাত্র ৫৬ টাকা খরচে চাকরি পেয়েছেন তিনি।

খায়রুন বলেন, ‘চাকরি নিয়ে গুজব ছিল যে টাকা ছাড়া নিয়োগ হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি আশা ছেড়ে দিয়েছিলাম। ভাইভা ফল প্রকাশের পর বিস্মিত হয়েছি। মেধার ভিত্তিতে নিয়োগ প্রমাণ করেছে যে তদবির ও টাকা ছাড়া চাকরি সম্ভব।’নতুন নিয়োগপ্রাপ্ত ৪৫ জনের অধিকাংশের জীবনেই আছে এমন কষ্টের গল্প। কেউ বাবা হারিয়েছে, কেউ মা ছাড়া বড় হয়েছে, কেউ টিউশন করে লেখাপড়া চালিয়েছে।

সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আরজিনা আক্তার বলেন, ‘গত দুই বছর অর্থাভাবে লেখাপড়া বন্ধ ছিল। টিউশন করে শেষ করেছি। বিনা টাকায় মেধাভিত্তিক নিয়োগ পেয়েছি।’ জেলা শহরের আহম্মদনগর এলাকার সাগর হোসেন ও ফুটকিবাড়ির হাসানুর রহমানও দীর্ঘ সংগ্রামের পর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। আলমগীর হোসেন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর মেধাভিত্তিক নিয়োগের বড় উদাহরণ এটি।’

পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, সর্বমোট ১১টি পদে ৪৬ জন নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রায় পাঁচ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩২২ জন, ভাইভাতে উত্তীর্ণ হন ৪৬ জন, তবে এর মধ্যে ৪৫ জন যোগদান ও করেছেন। এমন স্বচ্ছতা যেনো আগামিতে থাকে সেটাই কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় জেলা প্রশাসনে বিনা টাকায় চাকরি পেলো ৪৬ জন

আপডেট সময় : ০২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫