পঞ্চগড়ে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের জনসংযোগ
- আপডেট সময় : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের জনসংযোগ
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির পূর্বঘোষিত রাষ্ট্র কাঠামোয় সংষ্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র, ব্যারিস্টার নওশাদ জমির।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলার হাট, টুনিরহাটসহ বিভিন্ন হাটবাজারে স্থানীয় জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। পায়ে হেঁটে গ্রাম-গঞ্জ,সড়ক, দোকান,অলিগলি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং রাষ্ট্র সংস্কারের এই পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
এ বিষয়ে ব্যারিস্টার নওশাদ জমির বলেন,দেশের সার্বিক উন্নয়নে বিএনপির যে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, তা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা ধারাবাহিকভাবে এই প্রচারণা চালিয়ে যাচ্ছি। ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ব্যারিস্টার নওশাদ জমির এর আগে আটোয়ারী উপজেলায় জুম্মার নামাজ আদায় করে আটোয়ারী উপজেলা বিএনপি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন।


















