ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ডাঙ্গাপাড়া এলাকার আফসার আলীর বড় ছেলে ইয়াকুব আলীর (৮৩) সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের (৬৫) জমি নিয়ে বিরোধ চলছিল।

এনিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। মঙ্গলবার সকালে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় কিল-ঘুসিতে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। দুই ভাইয়ের মধ্যে মারামারিও হয়েছিল। সেখানেই তিনি মারা যান বলে শুনেছি। তবে তিনি অসুস্থ ছিলেন। তিনি কীভাবে মারা গেছেন আমরা জানি না।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, চলাচলের রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিল-ঘুসিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে নিহতের পরিবার অভিযোগ করছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু!

আপডেট সময় : ০৩:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩