ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালিয়াগঞ্জে ৫০ পরিবারের পাশে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া মানব কল্যাণ যুব সংঘ’

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া মানব কল্যাণ যুব সংঘ’।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বটতলী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান, জামায়াত নেতা ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি মামুনুর রশিদ বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

তিনি জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এদিন ৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬