ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না: মঈন খান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না: মঈন খান

রাজশাহীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন-এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না।’ শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঈন খান বলেন, ‘বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে নির্বাচন আয়োজনের মাধ্যমে।’

মঈন খান আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই-জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না।’

এ সময় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে।’

রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশীদ এর পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। এ সময় পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না: মঈন খান

আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫