ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মণে করা সড়কে দুদকের অভিযান

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মণে করা সড়কে দুদকের অভিযান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহকারি পরিচালক ইমরান হোসেন।

পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তেঁতুলিয়া কার্যালয়ে গিয়ে সড়কটির কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন। দুদকের কর্মকর্তা জানিয়েছেন, সংগৃহীত নমুনা ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অভিযানে দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর আদুরী আক্তার, কনস্টেবল আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আল আলামিন।

এ সড়কের নির্মান নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করা ও অনিয়মের খবর বিভিন্ন মিডিয়ায় প্রচারও হয়। এদিকে সড়ক নির্মাণে বালির পরিবর্তে মাটিযুক্ত বালি/মাটি ফেলে কাজ করা হচ্ছে এমন খবর পেয়ে গত ১৯ এপ্রিল বিকালের দিকে সেই সড়কের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় ঠিকাদারের লোকজন।

এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহকারি পরিচালক ইমরান হোসেন জানান, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া সড়ক নির্মাণে নিম্ন মানের বালি ও ইটের খোয়া ব্যবহার করার অভিযোগে ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর একটি টিম সরেজমিনে সড়কটি তদন্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে৷ পরীক্ষা পর অভিযোগের সত্যতা জানা যাবে এবং আমরা প্রতিবেদন দাখিল করবো।

এদিকে তেঁতুলিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, সেই সড়কে দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক আসছিলেন। আমি নিজেও তাদের সঙ্গে ছিলাম। আমার রাস্তার স্পট থেকে বালি ও খোয়া নিলো এবং সেটা ল্যাবে টেস্ট করবে। তবে আমার যে উন্নয়নমূলক কাজ চলতেছে ইটের খোয়া ও বালির মান খুবই ভালো। খারাপ করার কোন সুযোগও নাই।

উপজেলা প্রকৌশল সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের হাজিপাড়া পর্যন্ত ৬ হাজার ২১০ মিটার ইউনি ব্লক সড়ক নির্মাণে চুক্তিমূল্য ১১ কোটি ৯৮লাখ ৭৫ হাজার ১৯২ টাকা ব্যয় ধরা হয়েছে। এ কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলা শহরের ভুতের গলি মো. মিজানুর রহমান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। আরও জানা যায়, দরপত্রে নির্বাচিত ঠিকাদারের কাছ থেকে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের তানিয়া কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুস সামাদ। বর্তমানে সড়কটির কাজ আব্দুস সামাদ কাজটি করছেন,তিনি গত ২০২৪ সালের ৩১ মার্চে সড়কটির কাজ শুরু করেন এবং কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ১২ মার্চ৷ আর এই সড়কে ০.5 এফএম বালি দিয়ে কাজ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মণে করা সড়কে দুদকের অভিযান

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫