ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

তীর্থোৎসবকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

শেরপুর জেলার নালিতাবাড়ীতে আসন্ন ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব–২০২৫’ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নালিতাবাড়ী থানাধীন বারোমারী সাধু লিও খ্রিস্টান ধর্মপল্লীর মিশন চত্বরে এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ সময় তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও দুই দিনব্যাপী এই মহৎ ধর্মীয় উৎসবে আমাদের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আমরা পালাক্রমে দায়িত্ব পালন করে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় বজায় রাখব। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের আচরণ, সতর্কতা ও দায়িত্বশীলতা এমন এক দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে মিশন কর্তৃপক্ষ বলেন—অতীতের যেকোনো সময়ের চেয়েও এবারের নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোত্তম।”

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ময়মনসিংহ ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা, ডিবির ওসি মো. রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

প্রসঙ্গত, শেরপুর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নালিতাবাড়ীর পাহাড়ি এলাকায় অবস্থিত বারোমারী মিশন চত্বরে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ফাতেমা রাণী মা মারীয়ার এই তীর্থস্থান। প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫