ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পশ্চিম রেলের টিটিইকে স্ট্যান্ড রিলিজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১৯২ বার পড়া হয়েছে

পশ্চিম রেলের টিটিইকে স্ট্যান্ড রিলিজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পশ্চিম রেলের টিটিইকে স্ট্যান্ড রিলিজ!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পশ্চিম রেলের ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের ট্রাভেলিং টিকেট এক্সজামিনার (টিটিই) হাসিবুর রহমান হাসিবকে স্ট্যান্ড রিলিজ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার ( ৩ আগস্ট) ভুক্তভোগী নারী আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকায় যাওয়ার পথে টিটিই হাবিব তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ আজ শুক্রবার (৫ আগস্ট) তাকে স্ট্যান্ড রিলিজ (সাময়িক বরখাস্ত) করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নম্বর আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শ্লীলতাহানি করে। ওই নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামড়াতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল। ডিউটিরত টিটিই হাসিব তাঁর কাছে টিকিট দেখতে চেয়ে তার শ্লীলতাহানি করে। শ্লীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে ভুক্তভোগী নারী তাঁর আত্মীয়-স্বজনদের মুঠোফোনে ঘটনাটি জানায়। পরে ট্রেনটি ঢাকায় রেলওয়ে স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারীর স্বজনরা ট্রেনে অভিযুক্ত টিটিইকে খোঁজাখুজি করেও পায়নি। কিছুক্ষণ পরেই ট্রেনটি এয়ারপোর্ট স্টেশন ছেড়ে যায়। ওই সময় ভুক্তভোগী নারীর স্বজনরা টিটিই হাসিবুর রহমান হাসিব এর মুঠোফোন নম্বর করে তাকে ফোন দিলে টিটিই অকথ্য ভাষায় গালাগাল করে।
ওই ট্রেনের কর্তব্যরত গার্ড সেলিম বলেন, ‘প্রায় একবছর ধরে ওই নারীকে টিটিই হাসিব উত্যক্ত করে আসছে বলে শুনেছি। তবে কতটা সত্য কিনা তা বলতে পারবো না।

এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। তবে পাকশী রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন অভিযুক্ত টিটিইকে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। রেলওয়ের কর্তব্যরত কোন কর্মচারী-কর্মকর্তা তিনি যেই হন না কেন, যাত্রীদের সাথে অসভ্য কিংবা খারাপ আচরণ করলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরো বলেন, ‘সম্প্রতি টিটিই’র হাতে নারীর শ্লীলতাহানির ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখভাল করছেন পশ্চিম রেলের বিভাগীয় ম্যানেজার নাসির উদ্দিন। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পশ্চিম রেলের টিটিইকে স্ট্যান্ড রিলিজ!

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২