নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে পঞ্চগড়ে কর্মশালা!
- আপডেট সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে পঞ্চগড়ে কর্মশালা!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে পঞ্চগড়ে কর্মশালা! পঞ্চগড়ে নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক প্রকল্প সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ গঠনে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুরে মানব কল্যাণ পরিষদ এমকেপি’র আয়োজনে ও নেটজ্ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা সমাজ সেবা কার্যলয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, নাগরিক সমাজ সংগঠনের সিএসও বিউটি বেগম এর সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়, মানবকল্যান পরিষদের এরিয়া কোর্ডিনেডর বিলকিস বেগম, ফিল্ড অফিসার রব্বানী, শেফালী সহ জেলা- উপজেলার নাগরিক সামাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




















