ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়-দীপংকর তালুকদার এমপি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়- দীপংকর তালুকদার এমপি!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রলালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজম্যান্ট এন্ড ই-কমার্স ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ, সার্টিফিকেট প্রদান ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক মহিলা সংসদ সদস্য ও রাঙ্গামাটি মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, ঝর্ণা খীসা, বিপুল ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষক সোহাগ আহমেদ।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। এই বিষয়টি প্রধানমন্ত্রী অনুধাবন করে বলেই তিনি নারীদের উন্নয়নে নানা কর্মসূচী বাস্তবায়ন করছে। ফলে নারীরা এখন অনেক এগিয়েছে। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আজ নারীরা আসীন হয়েছেন। নারীদের জন্য এই সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। তাই পুরুষদের পাশাপাশি নারীদেরও সমানতালে এগিয়ে হাওয়ার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ১শ ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ১৪ লক্ষ ৬৭ হাজার ৩শত ৫০ টাকার চেক ও সার্টিফিকেট বিতরণ করেন দীপংকর তালুকদার এমপিসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়-দীপংকর তালুকদার এমপি!

আপডেট সময় : ০১:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪