ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

নাটোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

প্রার্থীর সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগে লালপুর ও বাগাতিপাড়ার নেতাকর্মীদের সিদ্ধান্ত

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর (কলোনী) এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা তাদের আপত্তি ও অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে তারা জানান।

তারা বলেন, প্রার্থীর অনুপস্থিতিতে দুই-তিন দিন ধরে কিছু এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য মাইকিং করা হলেও বিষয়টি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার কোনো নেতৃবৃন্দ এমনকি জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দও অবগত ছিলেন না।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে কী প্রক্রিয়ায় অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন সে বিষয়েও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অবগত নন। তবুও দলীয় স্বার্থে তারা লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে থাকার এবং বিজয় নিশ্চিত করার প্রত্যাশা করেছিলেন।

বক্তারা অভিযোগ করেন, মনোনীত প্রার্থী এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রবেশ করেননি এবং কোনো নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগও করেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি একাধিকবার জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

নেতারা বলেন, প্রার্থীর এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি সাধন করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬