ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

নাটোর সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার মোট ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটি ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ।

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর সুগার মিলের ফটকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “নাটোর চিনিকলের ৪০৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর প্রায় ৩৩ কোটি টাকার বকেয়া এখনও পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন ধরে এই টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এখনই পাওনা পরিশোধ না করলে অনেকেই হয়তো আর জীবিত অবস্থায় অর্থ হাতে পাবেন না।”

বক্তারা আরও বলেন, “দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা চালু করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন, নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং, সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান ভুলু, নাটোর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিম,
এছাড়াও মিলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশ শেষে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:২৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫