ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোরে শেখ রাসেল শিশু পার্কের প্রাচীর নির্মাণে অনিয়মেও বিল তুলে নেয়ার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে শেখ রাসেল শিশু পার্কের প্রাচীর নির্মাণে অনিয়মেও বিল তুলে নেয়ার অভিযোগ!

নাটোর প্রতিবেদকঃ
নাটোর সদর উপজেলায় শেখ রাসেল শিশু পার্কের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া অনিয়মের মধ্যে কাজ শেষ করা হলেও ইতোমধ্যেই বিল তুলে নিয়েছেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সত্যতা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের তত্ত্বাবধানে ও এডিবির অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে ৫০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের পাশে দিঘাপতিয়া পূর্ব হাগুড়িয়া এলাকায় নির্মাণাধীন শেখ রাসেল শিশু পার্কের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। কাজটি ছিল ১২৩০ ফুটের। কাজ করা হয়েছে ১৫৩০ ফুট। তবে পার্কটির সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ তোলেন এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রাচীর নির্মাণে অনিয়ম হয়েছে। প্রাচীর নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সিডিউল অনুযায়ী গ্রেটবিমে ১৬ মিলি ও ব্যাচে ১৬ মিলি রড ব্যবহারের নির্দেশনা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে ১২ মিলি রড। এছাড়া কলমের রডের রিং এর দূরত্ব দেওয়া হয়েছে দেড় ফুট পরপর।

দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ জানান, ৯বিঘা জমিতে পার্কটির সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী অনিয়মের বিষয়ে জানিয়েছেন। ব্যাচে ও গ্রেটবিমে সিডিউল অনুযায়ী নির্ধারিত ১৬ মিলি রডের জায়গায় ১২ মিলি রড ব্যবহার করা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শফিকুল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সোহেল হোসেন জানান, কাজটির বাজেট ছিল ২০১৯-২০২০ অর্থবছরের। টেন্ডার হয়েছে ২০২১-২০২২ অর্থ বছরে। কাজটি শুরু হয় ২০২৩ সালে। আগে নির্মাণ সামগ্রীর মূল্য কম ছিল এখন বৃদ্ধি পেয়েছে। কাজ করতে গিয়ে আমার আমার আর্থিক ক্ষতি হয়েছে।

জেলা পরিষদের প্রকোশলী রেজাউল করিম জানান, কাজের সবই ঠিকা আছে। আমি নিজে দেখভাল করেছি। কাজটি পুরাতন ছিল তাই ঠিকাদার কিছু অনিয়ম করেছে। তবে এখন বলে লাভ নেই ঠিকাদার কাজের বিল তুলে নিয়েছে।

জেলা পরিষদ প্রধান নির্বাহী মোঃ মামুন ভ’ঁইয়া জানান, জেলা পরিষদের প্রকৌশলীরা কাজ তদারকির দায়িত্বে ছিলেন। ১৬ মিলি রডের জায়গায় ১২ মিলি রড ব্যবহারের সুযোগ নেই। তবে সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজন হলে ব্যাচ ও গ্রেটবিমের ঢালাই ভেঙ্গে দেখা হবে।

জেলা প্রশাসক আবু নাছের ভ’ঁঞা জানান, কাজটির অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে শেখ রাসেল শিশু পার্কের প্রাচীর নির্মাণে অনিয়মেও বিল তুলে নেয়ার অভিযোগ!

আপডেট সময় : ০২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪