ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নাটোরে রেলের ৩য় শ্রেনীর কর্মচারীদের ধর্মঘট; যাত্রিদের দুর্ভোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ২০৮ বার পড়া হয়েছে

নাটোরে রেলের ৩য় শ্রেনীর কর্মচারীদের ধর্মঘট

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে রেলের ৩য় শ্রেনীর কর্মচারীদের ধর্মঘট; যাত্রিদের দুর্ভোগ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে রেলের ৩য় শ্রেনীর কর্মচারীদের ধর্মঘট; যাত্রিদের দুর্ভোগ! বেতন বৃদ্ধির দাবীতে নাটোরে রেলের ৩য় শ্রেনীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে নাটোর স্টেশনে কর্মরত রেলের ৩য় শ্রেনীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা তাদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরন এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পুর্বের ন্যায় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ৮ম শ্রেণী পাশ রাখ সহ ৬ দফা দাবিতে এই কর্মবিরতি শুরু করেছে।
সকালে কর্মবিরতি শুরু করার পর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। পরে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যায়। এসময় ট্রেনের যাত্রিদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

এব্যাপারে নাটোর স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার কামরুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করায় ট্রেনের সিগনাল দেয়া সম্ভব হয়নি। এসময় তিতুমির ট্রেনটি আউটার সিগনালে পড়ে ছিল। পরে সিগনাল ছাড়াই (ওপিটি) ট্রেনটি নাটোর স্টেশন প্লাটফরমে ৯ টা ১৮ মিনিটে প্রবেশ করানো হয় এবং চার মিনিট বিরতি দিয়ে ৯টা ২২ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি নাটোর স্টেশনে প্রবেশের নির্ধারিত সময় ছিল সকাল ৭ টা ৪৭ মিনিটের সময়। ধর্মঘটি শ্রমিকদের কর্মসুচী পালনের কারনে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আউটার সিগনালে আটকা ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে একজন স্থায়ী কর্মচারী দিয়ে কাজ করতে হচ্ছে। ফলে নাটোর স্টেশনে ক্রসিং হবেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে রেলের ৩য় শ্রেনীর কর্মচারীদের ধর্মঘট; যাত্রিদের দুর্ভোগ!

আপডেট সময় : ০৮:১৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২