ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হ’ত্যা, ঘাতক আটক বাগাতিপাড়ায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ, রাতে কাজের অভিযোগ অ/স্ত্র নিয়ে পুঠিয়ার সাবেক মেয়রকে খুঁজতে গিয়ে তা/ণ্ড/বে/র অভিযোগ

নাটোরে মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের ফাগুয়া উৎসব পালিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের ফাগুয়া উৎসব পালিত!

নাটোর প্রতিবেদকঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) জনগোষ্ঠীর মুন্ডা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ফাগুয়া উৎসব’ পালিত হয়েছে। সোমবার ২৫ মার্চ রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার দরাপপুর আদিবাসী পল্লীতে এ উৎসব পালিত হয়। এসময় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সকল বয়সী নারী পুরুষ, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এ উৎসবে মেতে উঠেন।

উৎসবের শুরুতে খোলা স্থানে খড়কুটো ও গাছের ডালের সমন্বয়ে একটি ঘর সদৃশ স্থাপনা তৈরী করা হয়। পরে এই সম্প্রদায়ের পুরোহিত সেখানে পুজা-অর্চনাশেষে ওই স্থাপনায় আগুন ধরিয়ে দেন। স্থাপনায় দাউদাউ করে আগুন ধরে গেলে সেখানে উপস্থিত সকলে ওই স্থাপনাকে লক্ষ্য করে মাটির ঢিল নিক্ষেপ করতে থাকেন। পরে সেখানে উপস্থিত সকলে একে অপরকে আবির ও রং মাখিয়ে আনন্দে মেতে উঠেন। এছাড়া উৎসবের অংশ হিসেবে তরুণরা ‘বুন্দিয়া খেলা’য় (কেরোসিন মাখানো কাপড়ের বল বানিয়ে তাতে আগুন ধরিয়ে শূণ্যে ছুড়োছুড়ি খেলা) মেতে উঠে।

সংগৃহীত ছবি

জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক কালিদাস রায় জানান, আদিবাসীদের অনেক ধর্মীয় ও সামাজিক রীতি নীতি হারিয়ে যাচ্ছে। এই ধরণের উৎসব পালন আদিবাসীদের সংস্কৃতি ও ঔতিহ্য ধারণের চেতনাকে আরো মজবুত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের ফাগুয়া উৎসব পালিত!

আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪