ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোরে বিএনপির কর্মসুচীতে দুর্বৃত্তদের হামলায় কেন্দ্রীয় নেতাসহ আহত ৬

নাটোর অফিসঃ
  • আপডেট সময় : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিএনপির কর্মসুচীতে দুর্বৃত্তদের হামলায় কেন্দ্রীয় নেতাসহ আহত ৬

নাটোরে বিএনপির কর্মসুচীতে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই হমলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যুবলীগ কর্মী রাসেদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে প্রায় ৩০ জন যুবলীগ কর্মীরা এই হামলা চালিয়েছে। তারা বিএনপি অফিসের সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ সহ গুলি বর্ষন করে আতংক সৃষ্টি করে। এই হামলায় কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শহর স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হিটলু সহ ৫ জন আহত হয়। এর আগে কর্মসুচীতে আসার সময় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয় এবং আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

collected

দেওয়ান শাহিন আরও বলেন, আওয়ামীলীগের এই কোয়েল বাহিনী ইতিপুবের্ও জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন ও আমাকে সহ অন্তত ২০ নেতা কর্মীর ওপর হামলা চালায়।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, বিরোধী দলের কর্মসুচীর বিপরীতে আওয়ামীলীগের কোন শান্তি সমাবেশ বা কোন ধরনের কর্মসুচী ছিলনা। যারা এই হমলার ঘটনা ঘটিয়েছে তারা যুবলীগেরও কেউ নন। সম্প্রতি তারা বিএনপি থেকে এসেছে স্থানীয় এমপির মাধ্যমে। এরা অতি উৎসাহী হয়ে নিজেদের খাটি আওয়ামীলীগ হিসেবে প্রমান করতে মাঠে নেমেছে। পুলিশ কেন এদের দমন করতে পারছেনা তিনি প্রশ্ন তুলে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

জেলা যুবলীগের আহ্বায়ক বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে খোজ নেয়া হচ্ছে। প্রমান মিললে দলীয়সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশ এলাকায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। কর্মসুচীর স্থলে আসার পথে বিএনপির নেতা কমীদের ওপর এসব হামলার ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। গুলি বা ককটেল বিস্ফোরনের কোন ঘটনা জানা নেই। এমন ঘটনার কোন সত্যতাও পাওয়া যায়নি। ঘটনাস্থল এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করার কাজ করছে পুলিশ। তাদের সনাক্ত করা গেলে পুলিশ গ্রেফতার অভিযান চালাবে। তবে ভুক্তভোগী বা বিএনপির পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিএনপির কর্মসুচীতে দুর্বৃত্তদের হামলায় কেন্দ্রীয় নেতাসহ আহত ৬

আপডেট সময় : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪