ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নাটোরে নকল সোনার মুর্তি বিক্রি; ৭ প্রতারক গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ২০৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে নকল সোনার মুর্তি বিক্রি; ৭ প্রতারক গ্রেপ্তার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে নকল সোনার মুর্তি বিক্রি; ৭ প্রতারক গ্রেপ্তার! নাটোরের সিংড়া থেকে নকল সোনার মুর্তি বিক্রি করে প্রতারনা করার অভিযোগে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২০ নভেম্বর) রাতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের মহসিন আলীর ছেলে তরিকুল ইসলাম রোববার এই সংক্রান্ত একটি অভিযোগ করলে র‍্যাব-৫ এর একটি দল রাতেই অভিযান চালিয়ে ওই ৭ প্রতারককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো-সিংড়ার পিপলসন দড়িপাড়া এলাকার মোঃ মন্টু (৪০), মোঃ মুকুল (৪৪), মোঃ শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মোঃ জাহিদুল ইসলাম (৫৫) মোঃ রজিম আহম্মেদ(২২) এবং বগুড়ার শেরপুর লাঙ্গলমোড়া এলাকার মোঃ আনোয়ার হোসেন (৩৮)।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, গত মার্চ মাসে রাজশাহীর বাঘা এলাকার শাহদোলা মাজার জিয়ারতের সময় মাজারে লালপুর উপজেলার সালামপুর গ্রামের তরিকুল ইসলামের সাথে প্রতারক চক্রের এক সদস্যের পরিচয় হয়। পরে তার সাথে প্রতারক চক্রের ওই সদস্য বন্ধুত্ব গড়ে তোলে। তাকে দাওয়াত দিয়ে বাড়িতেও নিয়ে যায় সে। বন্ধুত্বের সম্পর্কে প্রতারক চক্রের ওই সদস্য তার এক স্বজনের পুকুর কাটার সময় পাওয়া একটি স্বর্ণের মুর্তি পাওয়ার কথা বলে এবং মুর্তির একটি হাতের অংশ স্বর্ণকারের দোকাণে নিয়ে পরীক্ষা করালে তা স্বর্ণ বলে জানায় স্বর্ণ দোকাণী। এতে বিশ্বাস জন্মালে তরিকুল সেটি ২ লাখ২০ হাজার টাকায় কিনে নেন। পরে সেটি স্বর্ণের দোকানে পরীক্ষা করাতে গেলে স্বর্নকার জানায় পুতুলটি নকল। এবিষয়ে তরিকুল ২০ নভেম্বর অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সকলেই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

র‍্যাবের কর্মকর্তারা আরো জানান, আটককৃত ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সোনালী রংয়ের পুতুলকে স্বর্নের পুতুল বলে বিশ্বাস করিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আটককৃতদের সিংড়া থানায় একটি প্রতারনা মামলা দায়ের করে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে নকল সোনার মুর্তি বিক্রি; ৭ প্রতারক গ্রেপ্তার!

আপডেট সময় : ০৮:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২