নাটোরে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ২১৯ বার পড়া হয়েছে

নাটোরে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিল। বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি, ছাত্রদল নেতাদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোর শহরে জেলা ছাত্রদল ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২৩ মে) সকালে শহরের হাফরাস্তা এলাকা থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতা কর্মীরা। ঝটিকা এই মিছিলটি এনএস সরকারী কলেজের সামনে গিয়ে শেষ হয়।
এই বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ সভাপতি মোঃ মিনহাজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজল, প্রচার সম্পাদক মোঃ মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ সভাপতি মোঃ মিনহাজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজল, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল নতুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলী হাসান, এন, এস সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের, সদস্য সচিব মীর হাবীব প্রমুখ।


















