ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

নাটোরে আ’লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আ’লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে আ’লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া! নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানা পুলিশ ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি লুৎফর রহমান জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে পীরগঞ্জ বাজারে শান্তিপূর্ণ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এ সময় ওই বাজারে নাশকতা করার উদ্দেশ্যে কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম এর নের্তৃত্বে স্থানীয় বিএনপি একটি মিছিল নিয়ে আসে। এ সময় তাদের বাঁধা নিষেধ করলে তারা আওয়ামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর চড়াও হয়ে মারমুখী হয়ে উঠে। তাদের নাশকতা ঠেকাতে ছাত্র ও যুবলীগ নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা হয়।
এ সময় পীরগঞ্জ ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারী আব্দুস সামাদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেরাব, লিখন, নাহিদ ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজনু সহ অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শনিবার সারাদেশব্যাপী তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে নাটোর সদর সহ বিভিন্ন উপজেলায় আ’লীগের নেতা-কর্মীরা হামলা করে। এ সময় সদর উপজেলার ২৫ জন সহ সিংড়া, নলডাঙ্গা বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরো ২০\২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ জানান, আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় জেলার বিভিন্ন জায়গায় হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই সব এলাকায় থানা ও ডিবি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওইসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে আ’লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া!

আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩