ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নাটোরের সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও যুবক নিহত

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও যুবক নিহত

নাটোরের সিংড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহীর পুঠিয়া উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন কৃষক। অপরদিকে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌঁনে ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা রাস্তার উপর থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার পরনে লাল-বেগুনি প্রিন্টের মেক্সি পড়া ছিল বলে জানা গেছে। অজ্ঞাত ওই মহিলার নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, বগুড়ার মহাস্থানগড়ে বেড়ানোশেষে ছয় বন্ধুসহ রাব্বি মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে বিলের পানিতে পড়ে যায় রাব্বি। পরে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় রাত তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা রাস্তার উপর থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ওই নারীর মাথা থেতলানো ছিল। ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও যুবক নিহত

আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪