ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নলডাঙ্গায় মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নাটোরের নলডাঙ্গায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। আলোচিত আওয়ামী লীগ নেতা শ্রী সন্তোষ কুমার প্রামাণিক। তিনি নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ৫নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের মাধনগর ইউনিয়নের সভাপতি। উপজেলার ভট্টপাড়া হিন্দু সম্প্রদায়ের সমাজ প্রধান ও হিসাব রক্ষক শ্রী সুশীল চন্দ্র সরকার গ্রামবাসীর পক্ষে গণস্বাক্ষরসহ মন্দিরের চাল আত্মসাতের বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভট্টপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে গ্রামের হিন্দু সম্প্রদায় পুঁজা আর্চনা করে। সেখানে সরকার কর্তৃক ২০২৪ সালের জুন মাসের জিআর বরাদ্দের আওতায় ৫০০ কেজি চাল আসে কিন্তু সমাজের কাউকে না জানিয়ে অভিযুক্ত শ্রী সন্তোষ কুমার প্রামাণিক গোপনে মন্দিরের মিথ্যা সভাপতি সেজে বরাদ্দকৃত ৫০০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করেন।

এলাকাবাসী হিরোনাথ প্রাং, সুশীল সরকার, মঙ্গল চন্দ্র, সবুজ কুমার সরকারসহ অনেকে বলেন, মিটিং এ সন্তেষ কুমার স্বীকার করেছে, তিনি চাল উত্তোলন করেছেন, কিন্তু এখন তিনি এখন আমাদের বিভিন্ন ভাবে হুমকি, ভয়ভীতি দেখাচ্ছে। বারাদ্দকৃত চাল ফেরত ও সন্তোষ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সন্তোষ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সত্য নয়। মন্দিরের কাজেই বরাদ্দকৃত চালের টাকা ব্যবহার হয়েছে। সমাজের অপর একটি পক্ষের সঙ্গে আমাদের পূর্বের বিভেদ রয়েছে। যার ফলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিষয়টি ফায়সালা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে আগামী শুক্রবার উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের নেতারা এই গ্রামের সমাজ প্রধানদের সঙ্গে বসবে বলেও তিনি জানান।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান আকরামুল হক বলেছেন,গত বছর হরিবাসরের জন্য ওই মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এখন চালগুলো আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্ত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪