ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী

মোঃ নুর সাইদ ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুল ইসলাম মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, সমাজসেবা অফিসার সাজেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী মৎস্যচাষের গুরুত্ব, আধুনিক পদ্ধতি এবং সরকারি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মী, মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন। সবশেষে উপজেলার সফল তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী

আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪