ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ২১০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ। চাল, ডাল, তেল, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (২ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ড. আসাদুজ্জামান রিপন (বিশেষ সম্পাদক) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলাদলের সভাপতি মোছা প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা বেগম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন বলেন, জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন না, ভোটাধিকার রক্ষা করতে পারছেন না, মানুষকে শান্তি দিতে পারছেন না, মানুষের নিরাপত্তা দিতে পারছেননা-কোনো কিছুই পারছেন না। তাহলে গদিতে থাকার দরকার কী? বিদেশে যখন সরকার ব্যর্থ হয়, তখন তারা গদি ছেড়ে দেয়। আর এই নির্লজ্জ বেহায়া সরকার শুধু ক্ষমতা ধরে রাখতে চায়।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। দেশ ও দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠলেও জনবিচ্ছিন্ন সরকারের কোনো অনুভূতি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৭:৫৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২