দেশব্যাপী নৈরাজ্য, হত্যা সহ তারেক রহমানের বিরুদ্ধে করুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৩:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৩৫৫ বার পড়া হয়েছে

দেশব্যাপী নৈরাজ্য, হত্যা সহ তারেক রহমানের বিরুদ্ধে করুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যশ, দেশব্যাপী নৈরাজ্য, পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবী ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা যুবদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জলাই) বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।
বক্তারা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দুটি-একটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা মুখে লাগাম দেন । যারা বক্তব্য দেন তাদের বাড়িঘর আমরা চিনি। বক্তব্য শালীনভাবে দিবেন না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। এছাড়া এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে অংশ নেন।


















